আমাদের সমৃদ্ধ ইতিহাস

ইসলামী শিক্ষার গৌরবময় যাত্রা

Historical Image
ঐতিহাসিক মুহূর্ত

আমাদের গর্বিত অতীত

প্রতিষ্ঠার পর থেকে

প্রত্যেক বাবা-মা সন্তানকে সুশিক্ষিত রূপে দেখতে চান; দেখতে চান সন্তানকে নীতি-নৈতিকতার সর্বোচ্চ আসনে সমাসীন হতে। আর সত্যিকার অর্থে একজন মানুষকে নৈতিক, আদর্শ, অপরের কল্যাণে ব্রতী করে গড়ে তুলতে দ্বীনী শিক্ষার বিকল্প নেই। সেই সাথে সমাজের মানুষের মাঝে ব্যাপকভাবে কাজ করার জন্য বাস্তবমুখী সাধারণ শিক্ষাও জরুরী। এসব দিক বিবেচনা করে  ‘কুরআন-সুন্নাহর মৌলিক বিষয়াদির বিস্তারিত চর্চা ও সাধারণ শিক্ষার প্রয়োজন পরিমান সমন্বয়ে’র যুগোপযোগী শিক্ষাকারিকুলামে একটি আদর্শ দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ‘জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ উত্তরখান’ ২০২১ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে।


আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানটি দেশের বুজুর্গানে দ্বীন, আহলে হক ওলামায়ে কেরামের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে সুচারুরূপে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যে দেশ-বিদেশের গবেষক ওলামায়ে কেরামের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 


বর্তমানে জামিয়ার শিক্ষা কার্যক্রম ভাড়া বাড়িতে পরিচালিত হলেও আমরা ছাত্রদের পড়াশোনা ও আবাসনব্যবস্থার পরিবেশ উন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে পড়াশোনার পরিবেশ আরও উন্নত করার স্বার্থে জামিয়া কর্তৃপক্ষ খুব শীঘ্রই ঢাকাতে স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনার মাকবুল দুআয় আমাদের জামিয়াকে স্মরণ রাখার বিনীত অনুরোধ রইল। আল্লাহ তা’আলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন!

আরও জানতে চান?

আমাদের গ্যালারিতে আরও ছবি এবং স্মৃতিচারণ দেখুন