এতদ্বারা জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ-এর সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক ও স্টাফের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অর্ধবার্ষিক পরীক্ষার বিরতি উপলক্ষে আগামী ২৭-০৮-২০২৬ ঈ. মোতাবেক ১৩-০৩-১৪৪৮ হি. রোজ বৃহস্পতিবার সকাল থেকে ০৪-০৯-২০২৬ ঈ. মোতাবেক ২১-০৩-১৪৪৮ হি. রোজ শুক্রবার বিকাল পর্যন্ত মাদরাসার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। ০৪-০৯-২০২৬ ঈ. রোজ শুক্রবার মাগরিবের পর থেকে মাদরাসার নিয়মিত সকল কার্যক্রম যথানিয়মে পুনরায় চালু হবে।
বিশেষ দ্রষ্টব্য:
সকল ছাত্রকে আগামী ২৭-০৮-২০২৬ ঈ. সকাল ৮টার আগে আবশ্যিকভাবে মাদরাসা ত্যাগ করতে হবে। এবং ০৪-০৯-২০২৬ ঈ. রোজ শুক্রবার রাত ১০টার আগে অবশ্যই মাদরাসায় উপস্থিত থাকতে হবে।