আমাদের প্রতিষ্ঠান
‘কুরআন-সুন্নাহর মৌলিক বিষয়াদির বিস্তারিত চর্চা ও সাধারণ শিক্ষার প্রয়োজন পরিমাণ সমন্বয়ে’র যুগোপযোগী শিক্ষাকারিকুলামে একটি আদর্শ দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ‘জামিয়া ইবনে মাসউদ রা. লিল ফিকরি ওয়াদ দাওয়াহ উত্তরখান’ ২০২১ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। আলহামদুলিল্লাহ, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দ্বীন ও হক্কানী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সুমানসম্পন্ন শিক্ষার দরুন ইতোমধ্যেই এটি দেশ-বিদেশের গবেষক ওলামায়ে কেরাম ও সচেতন অভিভাবক সমাজের আস্থা অর্জন করেছে। বর্তমানে জামিয়ার চলমান বিভাগ দুটি। ১. নূরানী বিভাগ, ২. কিতাব বিভাগ (মাদানী নেসাব) প্রথম বর্ষ থেকে তাকমীল পর্যন্ত। আমরা জামিয়ার অগ্রযাত্রায় আপনার আন্তরিক দুআ ও পরামর্শ কামনা করছি।
আমাদের ব্যতিক্রম কিছু প্রচেষ্টা
রমজানের বিশেষ মেহনত:
রমজানে হাফেজ ছাত্রদের তারাবীর ব্যবস্থাপনা উস্তাদদের তত্ত্বাবধানে সুচারুরূপে হয়ে থাকে। দিনের একটা দীর্ঘ সময় কুরআনে কারিমের উপর মেহনত করা হয় এবং নিয়মতান্ত্রিক দরসের পরিবর্তে ছাত্রদের স্তর অনুযায়ী আরবী ভাষা, ইংরেজি ভাষা, উসূলুল ফিকহ, উলূমুল হাদীস, ইসলামী অর্থনীতি ইত্যাদি বিষয়ে কোর্স করানো হয়।
আমল-আখলাক বিষয়ে:
ক) প্রত্যেক পরীক্ষায় আমল-আখলাকের উপর আমরা পৃথক ১০০ নাম্বার দিয়ে থাকি। দায়িত্বশীল উস্তাদের রিপোর্ট ও ছাত্রের দৈনন্দিন রিপোর্ট বইয়ের সমন্বয়ে এ নাম্বার প্রদান করা হয়।
খ) আমল-আখলাক ও ফিকিরের উত্তরোত্তর উন্নতির জন্য মাসিক ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়।
কুরআনকেন্দ্রিক
হাফেজ ছাত্রদের ইয়াদ মজবুত রাখার সুবিধার্থে সাপ্তাহিক/পাক্ষিক শবীনা পড়া বাধ্যতামূলক। যারা হাফেজ নয় তাদের জন্য রয়েছে ফজিলতবিশিষ্ট বিভিন্ন সূরা ও কুরআন শরীফের উল্লেখযোগ্য অংশ মুখস্থ এবং নাযেরা শুদ্ধ করার পৃথক সিলেবাস। গায়রে হাফেজদের নির্ধারিত সিলেবাস আর হাফেজদের হিফজের উপর প্রত্যেক সেমিস্টারে ১০০ নাম্বারের পরীক্ষা হয়।
শিক্ষা বিষয়ক:
ক) প্রতি পরীক্ষায় প্রত্যেক ক্লাসের মৌলিক দুটি কিতাব লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা নেওয়া হয়। যাতে ছাত্রের (ইফহাম-তাফহীম) বোঝা ও বোঝানোর যোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
খ) প্রত্যেক ছাত্রের মেধা অনুযায়ী কাঙ্খিত ফলাফল অর্জিত হচ্ছে কিনা সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হয়। এছাড়া মেধার দিক থেকে দুর্বল কিংবা অমনোযোগী ছাত্রদের নিয়ে পৃথক মেহনত করা হয়ে থাকে।
শিক্ষাবর্ষের সময়সূচি
নিয়মতান্ত্রিক দরসের কার্য দিবস বেশি পাওয়ার লক্ষ্যে আমরা আমাদের শিক্ষাবর্ষকে দুই সেমিস্টারে ভাগ করেছি। এমনিভাবে রমজানের বিশাল বিরতি ছাত্রদের উদাসীনতা, আমলহীনতা এবং আখলাক ও ফিকর নষ্টের কারণ যাতে না হয় সে উদ্দেশ্যে রমজানকে শিক্ষাবর্ষের মাঝে অন্তর্ভুক্ত করে নিয়েছি।
153+
শিক্ষার্থী
11+
শিক্ষক
100%
পাশের হার
6+
বর্ষের অভিজ্ঞতা
নোটিশ বোর্ড
একাডেমিক প্রোগ্রাম
কিতাব বিভাগ
নূরানী বিভাগ
আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
রিদওয়ান হাসান
শিক্ষা সচিবউবায়দুর রহমান
মুশরিফুস সাকান (আবাসিক ইনচার্জ)
সাব্বির আহমেদ সিদ্দীকী
সহকারী শিক্ষা সচিব
মুহিব্বুল্লাহ রুশাইদ
নায়েবে মুশরিফুস সাকান (সহ. আবাসিক ইনচার্জ)
নুরুল হুদা
মুদাররিস / সিনিয়র শিক্ষক
মুহাম্মাদ মাহফুজুর রহমান
মুদাররিস / সিনিয়র শিক্ষক
মোঃ আল আমীন
মুদাররিস / সিনিয়র শিক্ষকমুহাম্মাদ রিদওয়ান
মুদাররিস / সিনিয়র শিক্ষকআসজাদ নাজীব
মুদাররিস / সিনিয়র শিক্ষক
মুহাম্মাদ সামিউজ্জামান
মুদাররিস / সিনিয়র শিক্ষক
মোঃ সাইফুল ইসলাম
মুদাররিস / সিনিয়র শিক্ষকফটো গ্যালারি
আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের ছবি
আসন্ন ইভেন্টসমূহ
কোন ইভেন্ট পাওয়া যায়নি।
ব্লগ
আমাদের প্রতিষ্ঠানের সর্বশেষ খবর এবং ঘটনাবলী